সিলেট মহানগরী জামায়াত (Sylhet City Jamaat)

  • প্রচ্ছদ
  • সংগঠন
    • পরিচিতি
      • সংক্ষিপ্ত পরিচিতি
      • গঠনতন্ত্র
      • সংগঠন পদ্ধতি
      • নীতিমালা
      • ইতিহাস-ঐতিহ্য
      • পরিচিতিমূলক নিবন্ধ
      • নেতৃত্ব নির্বাচন পদ্ধতি
    • সাংগঠনিক স্তর
      • সিলেট সংগঠন
      • সিলেট কাউন্সিল
      • সিলেট আমীর
      • সিলেট মজলিসে শূরা
      • সিলেট কর্মপরিষদ
      • সিলেট সেক্রেটারিয়েট
      • সিলেট অন্যান্য নেতৃত্ব
      • সিলেট মহিলা বিভাগ
      • সিলেট থানা সংগঠন
    • ভিন্ন ধর্মাবলম্বী
    • আমাদের অর্জন
  • সংবাদ
    • সর্বশেষ সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • চলিত বিষয়
    • আর্কাইভ
    • সোস্যাল নেটওয়ার্ক
  • কার্যক্রম
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • দারসুল কুরআন
    • দারসুল হাদীস
    • প্রবন্ধ
    • শহীদ প্রোফাইল
    • মজলুমের আহাজারি
    • বিশেষ প্রতিবেদন
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • স্মরণীয় বরণীয়
    • প্রকাশনা
      • রুকন সিলেবাস
      • বই
      • স্মারক
      • বুকলেট/লিফলেট
      • পোস্টার
      • ফরম
  • নির্বাচন
    • মেয়র নির্বাচন
    • নির্বাচনী প্রকাশনা
    • অভ্যন্তরীণ নির্বাচন
    • স্থানীয় নির্বাচন

দাওয়াহ উপকরণ

সিলেট মহানগরী জামায়াত  (Sylhet City Jamat)
No Result
View All Result

আমাদের নাজির ভাই

– আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ছোট ভাই’র জানাযায় হাজার মানুষের ভীড়ের মধ্যে নাজির ভাইয়ের সাথে সর্বশেষ দেখা। আমাকে জড়িয়ে ধরলেন। মন খুলে দু’টি কথা বলার মত পরিবেশে ছিলাম না। এ দুনিয়ায় আর দেখা হবে না। ঐ দেখাই শেষ দেখা। তিনি চলে গেলেন। আর ফিরবেন না। তখন বুঝতে পারিনি এখানেই মানুষের চরম সীমাবদ্ধতা।

নাজির ভাই বলতেন “তোমরা আমাকে দিয়ে বেশী আশা করো না। আমি খুবই ভীরু মানুষ।” না, নাজির ভাই, আপনি ভীরু নন। ভীরু ছিলেন না। জরুরি অবস্থায় (২০০৭-০৮) নিজামী ভাই জেলে থাকা অবস্থায় দিন-রাত, সকাল-বিকাল-দুপুরে ডাকা জরুরি বৈঠকগুলোতে আপনি আগে এসে বসে থাকতেন। কখনও আপত্তি করেননি। বিরক্ত হননি বরং সন্তোষ প্রকাশ করেছেন।

সবাই যখন জেলে তখন আপনিও কারারুদ্ধ হয়েছিলেন। আপনাকেও রিমান্ডে নেয়া হয়েছিল। ডিবি অফিসে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৯০ সেলে আপনাকে রাখা হয়েছিল। শুনেছি, আপনি সেখানেও দৃঢ় ছিলেন। অবিচল ছিলেন। আপনি ডিভিশনপ্রাপ্ত বন্দী ছিলেন না। কিন্তু এতে আপনি অসন্তুষ্ট ছিলেন না। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত বা চিন্তিত ছিলেন না। আপনি চিন্তিত ছিলেন দেশ ও জনগণকে নিয়ে। ইসলামী আন্দোলনকে নিয়ে। চিন্তিত ছিলেন কারাবন্দী নেতা কর্মীদের নিয়ে। ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রামরত জনগণ ও সাথীদের নিয়ে। আপনার চারিত্রিক মাধুর্য ত্যাগ, দেশপ্রেম অবিচল, ঈমান, পান্ডিত্য এবং অল্পেতুষ্ট মানসিকতা সংশ্লিষ্টদের মুগ্ধ করেছে, বিমোহিত করেছে।

কারাবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে আপনার ভারসাম্যপূর্ণ বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে প্রেরণা জুুগিয়েছে। সাহস জুুগিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় ইফতার পার্টিতে, কূটনীতিকদের ইফতার পার্টিতে দেয়া আপনার বক্তব্যের ভাষা, প্রতিটি শব্দ ছিল বলিষ্ঠ, দরদপূর্ণ, প্রজ্ঞা ও পান্ডিত্যে ভরপুর। সংক্ষিপ্ত ও হৃদয় নিংড়ানো। চুম্বকের চেয়েও আকর্ষণীয়।

বড় বড় জন সমাবেশেও আপনাকে মঞ্চে দেখেছি। যে পরিবেশ ছিল আপনার জন্য নতুন ও অচেনা। মঞ্চে বসে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদেরকে দেখেছেন, তাদের জীবন উৎসর্গ করার আকুতি অনুভব করেছেন, শুনেছেন বজ্রকণ্ঠে উচ্চারিত আল্লাহু আকবর ধ্বনি। দেখেছেন আবাল বৃদ্ধ, তরুণ, যুবক, ছাত্র জনতার লক্ষ শ্লোগান। অনুভব করেছেন, উপলব্ধি করেছেন তাদের হৃদয়ের রক্তক্ষরণ। জালেমের পৈশাচিক অত্যাচারের মোকাবিলায় জীবন উৎসর্গ করার দৃপ্ত শপথ। আর মঞ্চে দাঁড়িয়ে আপনার সংক্ষিপ্ত অর্থপূর্ণ বক্তব্য শ্রোতাদের করেছে অনুপ্রাণিত। শাহাদাতের জজবায় শত সহস্রগুণ উজ্জীবিত হয়েছে তারা।

সর্বশেষ, আপনি বঙ্গভবনে গিয়েছিলেন জামায়াতের প্রতিনিধি হিসেবে। আপনি সেখানে বক্তব্য রেখেছিলেন সংক্ষিপ্ত তবে সঠিক ও প্রতিনিধিত্বমূলক। আপনার ঐ বক্তব্য উপস্থিত সকল শ্রোতাদের বিবেককে নাড়া দিয়েছিল।

অধ্যাপক এ, কে এম নাজির আহমেদ ছিলেন একজন অদম্য সাহসী নেতা। নির্ভেজাল এবং নি:স্বার্থ অভিভাবক। বিশ্বস্ত বড়ো ভাই, বন্ধু, সাথী।
নাজির ভাই ছিলেন সহজ সরল সাদা মাটা জীবনযাপনকারী একজন সফল নেতা। আল্লাহর গোলাম ও রাসূল (সাঃ) এর নিষ্ঠাবান অনুসারী। ‘শুনলাম ও মানলাম’ কুরআন হাদীস অনুসরণে এই ছিল তার নীতি। কখনও হারাম খাননি। কবীরা গুনাহ তাকে স্পর্শ করতে পারতো না। শিরকের গন্ধ পর্যন্ত তার জীবন প্রবাহে প্রবেশ করতে পারেনি। টাখনুর নিচে কাপড় পরিধান করতেন না। কখনও বাম হাতে খাননি। সৌন্দর্য পিপাসু ছিলেন। মানানসই কমদামী সাদামাটা জামা কাপড় পরতেন। চমৎকার পরিচ্ছন্ন ছিলেন। রুচিশীল তবে খুবই সাধারণ খাবার খেতেন। যা খেতেন তৃপ্তির সাথে খেতেন। অল্পে তুষ্ট ছিলেন। পরিতৃপ্তির সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতেন।

আমরা যারা ইসলামী আন্দোলন করার সুযোগ আল্লাহর রহমতে পেয়েছি তাদের গড়ে উঠার ব্যাপারে নাজির ভাইয়ের অবদান অপরিসীম। তিনি আমাদের প্রাণভরে স্নেহ করতেন। তার স্নেহের গভীরতা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। নিজামী ভাই থেকে শুরু করে আমরা সবাই তার ছাত্র। শহীদ আব্দুল কাদের মোল্লাও তার অন্যতম প্রিয় ছাত্র। তার প্রিয়তম ছাত্র সত্যের জন্য, ইসলামের জন্য, দেশ ও জনগণের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তীব্র আকাঙ্ক্ষায় যেভাবে বীরের মত, নির্ভীক চিত্তে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে গিয়েছেন তাতে নিশ্চয়ই আলোড়িত হয়েছেন নাজির ভাই।
অপর দিকে জালেমরা যেভাবে এক শতভাগ নিরপরাধ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে তা তিনি অবশ্যই মেনে নিতে পারেন নি। ক্ষত বিক্ষত হয়েছে তার হৃদয়। হৃদয়ের এ রক্তক্ষরণ চোখে দেখা যায়নি। কিন্তু তিনি অনুভব করেছেন চরম বেদনা দিয়ে। আরও আঘাত পেয়েছেন লাশ দেখার সুযোগ না পাওয়ায়। জানাযা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায়।

অধ্যাপক এ কে এম নাজির আহমদ ইসলামী সাহিত্যের সমুদ্র সাদৃশ্য ভান্ডার গড়ে তুলেছেন। হাদীস গ্রন্থ বোখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, রিয়াদুস সালিহীনসহ বিভিন্ন উৎস গ্রন্থ বিশুদ্ধ বাংলায় প্রকাশ করেছেন। অনুবাদ সাহিত্যকে করেছেন ধনী। কুরআন হাদীসের ভিত্তিতে রচিত ইসলামের মৌলিক সাহিত্য প্রকাশ করেছেন অর্ধশতাধিক। গড়ে তুলেছেন গবেষণা সেল। উচ্চ শিক্ষিত খ্যাতিমান গবেষকদের নিয়ে গড়ে তুলেছেন সৃষ্টিশীল গবেষণাবলয়। ‘মাসিক পৃথিবী’ তার নিজস্ব সম্পাদনায় বাংলাদেশের সর্বাধিক প্রচারিত গবেষণা পত্রিকা। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কলম’ তার অবদানের স্বাক্ষর হয়ে আছে। বছরে তিন থেকে চারটা গবেষণা সংকলন প্রকাশ করতেন। আধুুনিক যুগ জিজ্ঞাসার আলোকে ইসলামের সঠিক জবাব ও সামাধান এতে সন্নিবেশিত হয়ে আসছে। নাজির ভাই আরও কয়েকটি ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে অবদান রেখে গেছেন। তিনি নিজের শতাধিক মৌলিক বই পুস্তিকা লিখেছেন ও প্রকাশ করেছেন।

ইসলামী সাহিত্যের মাধ্যমে ইসলাম, জনতা, মুসলিম উম্মাহ, ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে অধ্যাপক এ কে এম নাজির আহমদ উজ্জ্বল তারকা হয়ে থাকবেন। সাদকায়ে জারিয়া হিসেবে সাওয়াব পেতে থাকবেন। পুরস্কার হিসেবে মহান আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে সৌরভে ভরে দেবেন বলে আশা করি। আর এখানেই মানব জীবনের সাফল্য। এখানেই তার শেষ ঠিকানা- চিরন্তন ঠিকানা। মহান আল্লাহর সন্তুষ্টিই তার চরম ও পরম পাওয়া। দুনিয়াতে স্যালুট পেলেন কি পেলেন না তাতে কিছু যায় আসে না।

খুব সুন্দর ও পরিচ্ছন্ন পারিবারিক জীবন ছিল নাজির ভাইয়ের। অল্পে তুষ্ট পরিবার। সবাই ইসলামী নীতিমালা বিধি-বিধান মেনে চলায় অভ্যস্ত। বিনয়ী ও বিনম্র পরিবারের সদস্যগণ। বলা যায় প্রতিবেশী বান্ধব ও সমাজ বান্ধব একটি সুখী পরিবার ছিল তার।

নাজির ভাইকে আর এ দুনিয়ায় দেখতে পাবোনা। নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, মজলিসে শূরার বৈঠকে তাকে আর দেখা যাবে না। নায়েবে আমীর হিসেবে মঞ্চে আর পাওয়া যাবে না। দারসে কুরআনে, বক্তব্যে সেই অল্পভাষী কন্ঠ আর শোনা যাবে না।

শেষ দেখা দেখতে পাইনি। জানাযাও পড়তে পারিনি। সে বেদনা অব্যক্ত বেদনা। প্রাণ ভরে দোয়া আমাদের নেতার জন্য। আমাদের অভিভাবকের জন্য। চোখ দিয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ে। দাড়ি ভিজে যায়। নাক দিয়েও পানি ঝরে। জায়নামাজও ভিজে যায়। ভিজে জায়নামাজে হাত দিয়ে বারবার নাজির ভাইকে অনুভব করি।

আল্লাহ তাকে তুমি কবুল কর। আর আমাদেরকে এ জমীনে তোমার দ্বীনকে বিজয়ী করার শক্তি ও সুযোগ দাও। আমিন।

Choose Your Language

  • বাংলা
  • English

সাম্প্রতিক

মহান মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন প্রবীণ সাংবাদিক জনাব আব্দুল কাদের মিয়া

সরকারের ব্যর্থতার জন্যই রমজান আসার আগেই দ্রব্যমূল্য সকল সময়ের সীমা অতিক্রম করেছে

সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে

সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ধর্মীয় আলোচনা সভা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি -মুহাম্মদ সেলিম উদ্দিন

পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও জাতিস্বত্তার মর্মমূলে আঘাত করা হয়েছে

৫২-এর ভাষা আন্দোলন স্বাধীকার আন্দোলনের ভিত্তি রচনা করেছিল -মুহাম্মদ সেলিম উদ্দিন

রাজধানীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপির কাছে জামায়াতের আবেদন

তাকদিরে দূর্বল বিশ্বাসীরা সব সময় সন্দেহপ্রবণ ও দ্বিধা দ্বন্দের মধ্যে থাকে

সরকার জনতার সাথে স্বৈরাচারি ও অগণতান্ত্রিক আচরণ এবং আদর্শিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে -মুহাম্মদ সেলিম উদ্দিন

বায়তুল মোকাররামের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য পুলিশ কতৃক অনুমতি প্রদান না করায় প্রতিবাদ

প্রফেসর ফজলে আজিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

রাজধানীতে বিক্ষোভ মিছিলের অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল

১১ ফেব্রুয়ারি বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর পত্র প্রেরণ

দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেকোন ধরনের বিপদ-আপদ আসলে তা সবর ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে 

সাম্প্রতিক

মাওলানা আব্দুল মতিন ধনপুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

মাওলানা আব্দুল মতিন ধনপুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

জুলাই ৮, ২০২৩
হরতাল চলাকালে বিভিন্ন স্থানে সিলেট মহানগর জামায়াতের পিকেটিং ও মিছিল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে —–মুহাম্মদ ফখরুল ইসলাম

হরতাল চলাকালে বিভিন্ন স্থানে সিলেট মহানগর জামায়াতের পিকেটিং ও মিছিল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে —–মুহাম্মদ ফখরুল ইসলাম

নভেম্বর ১, ২০২৩
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’

এপ্রিল ২৫, ২০২৩
লালাদিঘীরপারে সিলেট মহানগর জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ সরকারের ব্যর্থতায় বন্যার্ত মানুষের দুর্ভোগ আরো বেড়েছে —এডভোকেট জুবায়ের

লালাদিঘীরপারে সিলেট মহানগর জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ সরকারের ব্যর্থতায় বন্যার্ত মানুষের দুর্ভোগ আরো বেড়েছে —এডভোকেট জুবায়ের

জুন ১৯, ২০২৪
ঈমানের স্তর

ঈমানের স্তর

এপ্রিল ৫, ২০২৩
সমাজসেবী ওসমান খানের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

সমাজসেবী ওসমান খানের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

জুন ১১, ২০২৩
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর জামায়াতের অভিনন্দন

মে ১৪, ২০২৪
গণতন্ত্রবিনাশী একতরফা নির্বাচনে ২ শতাংশ ভোটও পড়েনি —–সিলেট মহানগর জামায়াত

গণতন্ত্রবিনাশী একতরফা নির্বাচনে ২ শতাংশ ভোটও পড়েনি —–সিলেট মহানগর জামায়াত

জানুয়ারি ১৮, ২০২৪
জামায়াত নেতৃবৃন্দের রেজিস্টারি মাঠ পরিদর্শন ও দিনব্যাপী লিফলেট বিতরণ

জামায়াত নেতৃবৃন্দের রেজিস্টারি মাঠ পরিদর্শন ও দিনব্যাপী লিফলেট বিতরণ

জুলাই ১৫, ২০২৩
টানা ৩ দিনের অবরোধ সফল করায় সিলেটবাসীকে সিলেট জামায়াতের অভিনন্দন ও কৃতজ্ঞতা

টানা ৩ দিনের অবরোধ সফল করায় সিলেটবাসীকে সিলেট জামায়াতের অভিনন্দন ও কৃতজ্ঞতা

নভেম্বর ১০, ২০২৩
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  • সাইট ম্যাপ
  • যোগাযোগ
Contact US
Kudrat Ullah Mosjid Complex
(1st Floor), Sylhet – 3100,
Phone: 722034,
Email: info@jamaatsylhet.org

© 2023 All Right Reserved. Sylhet City Jamat

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সংগঠন
    • পরিচিতি
      • সংক্ষিপ্ত পরিচিতি
      • গঠনতন্ত্র
      • সংগঠন পদ্ধতি
      • নীতিমালা
      • ইতিহাস-ঐতিহ্য
      • পরিচিতিমূলক নিবন্ধ
      • নেতৃত্ব নির্বাচন পদ্ধতি
    • সাংগঠনিক স্তর
      • সিলেট সংগঠন
      • সিলেট কাউন্সিল
      • সিলেট আমীর
      • সিলেট মজলিসে শূরা
      • সিলেট কর্মপরিষদ
      • সিলেট সেক্রেটারিয়েট
      • সিলেট অন্যান্য নেতৃত্ব
      • সিলেট মহিলা বিভাগ
      • সিলেট থানা সংগঠন
    • ভিন্ন ধর্মাবলম্বী
    • আমাদের অর্জন
  • সংবাদ
    • সর্বশেষ সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • চলিত বিষয়
    • আর্কাইভ
    • সোস্যাল নেটওয়ার্ক
  • কার্যক্রম
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • দারসুল কুরআন
    • দারসুল হাদীস
    • প্রবন্ধ
    • শহীদ প্রোফাইল
    • মজলুমের আহাজারি
    • বিশেষ প্রতিবেদন
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • স্মরণীয় বরণীয়
    • প্রকাশনা
      • রুকন সিলেবাস
      • বই
      • স্মারক
      • বুকলেট/লিফলেট
      • পোস্টার
      • ফরম
  • নির্বাচন
    • মেয়র নির্বাচন
    • নির্বাচনী প্রকাশনা
    • অভ্যন্তরীণ নির্বাচন
    • স্থানীয় নির্বাচন

© 2023 All Right Reserved. Sylhet City Jamat